মঙ্গলবার (৭ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এনএসসির পরিচালক আমিনুল আহসান।
সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরে তিনি জানান, বিসিবির সর্বশেষ নির্বাচনে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হস্তক্ষেপ করেছেন।
একই সঙ্গে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্বে থাকা আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব খাটিয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটির পর্যবেক্ষণে আরও বলা হয়, নির্বাচনে কারচুপির উদ্দেশ্যে ‘ই-ভোট’ সুবিধার অপব্যবহার করা হয়েছিল। এছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম-কে পরিচালক পদে বসানো হয় বলে অভিযোগ প্রমাণিত হয়েছে।
এনএসসি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে প্রশাসনিক কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হবে।
